[ দেশজুড়ে ]
চট্টগ্রামে ২০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ১
জাল নোট -ফাইল ছবি
চট্টগ্রামে অভিযান চালিয়ে ২০ হাজার টাকার জাল নোটসহ অশোক কুমার শীল নামে একজনকে গ্রেফতার করেছে নগরের সদরঘাট থানা পুলিশ।
শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস জাহান। এর আগে, শুক্রবার কালীবাড়ি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালীবাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ১০০ টাকার জাল নোটসহ অশোক কুমার শীলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!