বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।
নিহত জিহাদ ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। তিনি বরিশাল-ঢাকা রুটের সুগন্ধা পরিবহনের হেলপার ছিলেন।
.png)
পুলিশ পরিদর্শক লোকমান হোসেন জানান, টার্মিনালে থামানো সৌখিন পরিবহন নামে একটি বাসের সামনে দাঁড়িয়ে ছিলেন জিহাদ। এ সময় জোহান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে জিহাদকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিমের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।