সোমবার সকাল ৬টার দিকে উপজেলার ভান্ডারিয়া-কাঠালিয়া আঞ্চলিক মহাসড়কে বান্ধাঘাটা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালুকদার উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে। তিনি মুদি ব্যবসায়ী ছিলেন।
এলাকাবাসী জানান, সকালে বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান বান্ধাঘাটা বাজারে যাওয়ার উদ্দেশে রওনা হন তিনি। এ সময় ওই এলাকায় একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
কাঠালিয়ার থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।