ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ৪ মে ২০২৪
টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গা কবির আহমদ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) সদস্যরা। আটককৃত কবির আহমদ (৩২) উখিয়ার থাইংখালী ২নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত কালা মিয়ার ছেলে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া-টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিশেষ জোনের সহকারী পরিচালক সোমেন মন্ডল।

তিনি জানান, শুক্রবার (৩ মে) রাতে টেকনাফ ডিএনসি’র বিশেষ জোনের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে একটি দল টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড মিঠাপানির ছড়ার অলি মাইজ্যার ভাড়াটিয়া রোহিঙ্গা কবির আহমদের বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘর থেকে ৬০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা কবিরকে আটক করা হয়। অপর সহযোগী মিঠা পানির ছড়ার মৃত গোলাম হোছাইনের ছেলে শামসুল আলম (৪২) এবং একই এলাকার আবুল হোছনের ছেলে মোহাম্মদ ফারুক (২৪) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। 

Advertisement

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ বাদী হয়ে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!