নিহত মুমতাহিনা মুহনা খুলনার মুহাম্মদ মোস্তফা ও মনোয়ারা বেগম দম্পতির মেয়ে।
নিহতের স্বামী ইমাদ জানান, ফ্রি-ফায়ার খেলার মাধ্যমে খুলনার মেয়ে মুমতাহিনার সঙ্গে পরিচয় হয়। গত ৬ মাস আগে তাদের বিয়ে হয়। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘরের দরজা বাইরে থেকে তালা দিয়ে হ্নীলায় বোনের বাড়িতে বেড়াতে যান ইমাদ। বোনের বাড়িতে গিয়ে স্ত্রী মুমতাহিনার মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় সকালে বাড়ি ফিরে আসেন। পরে দরজার তালা খুলে দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন মুমতাহিনা। সে সময় ঝুলন্ত লাশটি নামান বলে জানান ইমাদ।
.png)
স্থানীয়রা জানায়, কেন একজন মেয়েকে ঘরে তালাবদ্ধ করে রেখেছিলেন। এর ভেতরে অনেক রহস্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন তারা। নিহতের স্বামী ও তার শাশুড়িকে আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদ করলেই মূল রহস্য বের হয়ে আসবে।
স্থানীয় ইউপি সদস্য বাদশাহ মিয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের গলায় দাগ দেখেছি। তবে বিস্তারিত তেমন কিছু জানি না। মূল রহস্য কী সেটা প্রশাসন তদন্ত করে বের করতে পারবে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক শাহাদাত সিরাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। সুরতহাল শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।