ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
তৃতীয় ধাপে নির্বাচন

মুন্সীগঞ্জের দুই উপজেলায় ৩১ প্রার্থীর মনোনয়ন বৈধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৩, ৫ মে ২০২৪
মুন্সীগঞ্জের দুই উপজেলায় ৩১ প্রার্থীর মনোনয়ন বৈধ
ছবি: ডেইলি বাংলাদেশ

আগামী ২৯ মে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা হতে ১১ জন চেয়ারম্যান প্রার্থী, ১৩ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার যাচাই-বাছাই পর্ব শেষে জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফরিদ আহমেদ।

তৃতীয় ধাপে সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং এরমধ্যে জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে বৈধ মনোনীত প্রার্থী ৬ জন। ভাইস চেয়ারম্যান পদে বৈধ মনোনীত প্রার্থী ৮ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ মনোনীত প্রার্থী ৫ জন। 

Advertisement

দ্বিতীয় ধাপে শ্রীনগর উপজেলা নির্বাচনে মোট ১৩ জনের মনোনয়নপত্র দাখিল করেছেন এবং এরমধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে বৈধ মনোনীত প্রার্থী ৩ জন। ভাইস চেয়ারম্যান পদে বৈধ মনোনীত প্রার্থী ৫ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ মনোনীত প্রার্থী ৪ জন। 

উল্লেখ্য, আগামী ২৯ মে এ নির্বাচনের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ৬-৮ মে। আপিল নিষ্পত্তি হবে ৯-মে’র মধ্যে। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৩ মে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ মে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!