ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কথা রাখেনি ছেলে, অভিমানে একসঙ্গে বাবা-মায়ের বিষপান

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৩, ৮ মে ২০২৪
কথা রাখেনি ছেলে, অভিমানে একসঙ্গে বাবা-মায়ের বিষপান
ফাইল ফটো

নাটোরের গুরুদাসপুরে ছেলের ওপর অভিমান করে একসঙ্গে বিষপান করেছেন মা-বাবা। উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজন ও স্থানীয়রা। 

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হামলাইকোল এলাকায় এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন বাবা-মা হলেন- মো. আলম শেখ ও নাজমা বেগম। 

হাসপাতালে চিকিৎসাধীন আলম শেখ বলেন, আমার দুই মেয়ে এক ছেলে। ছেলে সবুজ শেখকে সব জমি লিখে দিয়েছি। ছেলে তাকে কথা দিয়েছিল সংসারের সকল দায়িত্ব নেবে এবং আমার সব ঋণ পরিশোধ করবে। কিন্তু জমি লিখে নেয়ার পর ছেলে কথা রাখেনি। এদিকে ঋণের কারণে পাওনাদারদের অপমান-অপদস্থ সহ্য করতে হচ্ছে। পাশাপাশি ছেলে ও ছেলের বউয়ের দুর্ব্যবহার তো রয়েছেই। তাই অতিষ্ঠ হয়ে স্বামী-স্ত্রী একসঙ্গে বিষপান করেছি। 

Advertisement

সবুজের চাচাতো ভাই জুয়েল রানা বলেন, তার চাচা-চাচি সুস্থ হলে পারিবারিকভাবে বসে এ বিষয়গুলো সমাধানের চেষ্টা করা হবে।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক স্নিগ্ধা আক্তার জানান, বিষপান করে দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন। নাজমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!