ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫০, ১০ মে ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মহিউদ্দিন নামের এক হাজতির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত মহিউদ্দিন (৪২) জেলার কসবা উপজেলার কুটি গ্রামের আমিন উদ্দিনের ছেলে।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার শহিদুল ইসলাম জানান, প্রায় এক মাস আগে মাদক মামলায় মহিউদ্দিনকে গ্রেফতারের পর ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে সে বুকের ব্যাথায় অসুস্থ হয়ে পড়ে। পরে জেলা কারাগারের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

তিনি আরো জানান, মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!