ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘুম ঘুম চোখে চা দোকানে লরি উঠিয়ে দিলেন চালক, নিহত ২

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৩, ১১ মে ২০২৪
ঘুম ঘুম চোখে চা দোকানে লরি উঠিয়ে দিলেন চালক, নিহত ২
ছবি: সংগৃহীত

দিনাজপুরের কাউগা এলাকায় চালক ঘুমিয়ে পড়ায় রাস্তার পাশের চায়ের দোকানে ঢুকে যায় তেলের লরি। এতে ঘটনাস্থলেই নিহত হন নৈশপ্রহরীসহ দুইজন। 

শনিবার ভোরে ফুলবাড়ী মহাসড়কের কাউগা হাটখোলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুর সদরের বিশ্বনাথপুর গ্রামের মৃত আজির হোসেনের ছেলে কাউগা বাজারের নৈশপ্রহরী আজাহার আলী এবং কাউগা হাটখোলা গ্রামের রানা।

পুলিশ জানায়, দিনাজপুরে আসার পথে কাউগা নামক স্থানে তেলের লরির চালক রাজু খন্দকার ঘুমিয়ে যান। এ সময় লরিটি কাউগা বাজারের সোবহানের চায়ের দোকানের ভেতর ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই বাজারের নৈশপ্রহরী আজাহার আলী এবং চায়ের দোকানে আসা রানা নিহত হন।

Advertisement

দিনাজপুর কোতয়ালী থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, মরদেহ দুটি উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় লরির চালক ও হেলপারকে আটক করা হয়।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!