উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে উত্তর বেতকা গ্রামের সোহেল শেখ গংদের একটি পুকুরের মাটি খনন করছিলেন শ্রমিকরা। পরে বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিক মোবারক শেখ ও মিতুল হোসেন মাটি খনন করার সময় মূর্তি দেখতে পান। পরে শ্রমিকরা উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান শিকদার রিগ্যানকে মূর্তি পাওয়ার বিষয়টি অবগত করেন। এরপর ওই জনপ্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করেন।
মূর্তিটি উচ্চতায় ৩৭ ইঞ্চি ও প্রস্তে ১৭ ইঞ্চি। উদ্ধার করা মূর্তিটি ট্রেজারিতে প্রেরণ করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন জানিয়েছেন।
.png)