ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ক্যাম্পের বাইরে এসে প্রশিক্ষণ-সেমিনার, ৩২ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ১৭ মে ২০২৪
ক্যাম্পের বাইরে এসে প্রশিক্ষণ-সেমিনার, ৩২ রোহিঙ্গা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পের বাইরে এসে সেমিনার ও প্রশিক্ষণ করছিলেন ৩২ রোহিঙ্গা। বিষয়টি জানতে পারে গোয়েন্দা সংস্থা এনএসআই। তাৎক্ষণিক পুলিশকে জানালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার এই অভিযান চালানো হয়। 

জানা যায়, শুক্রবার সকাল ১০টা থেকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের আদালত পাড়া সংলগ্ন একটি বহুতল ভবনে গ্লোবাল ট্রেইনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে আরআরআরসি’র অনুমতি ব্যতীত ক্যাম্পের বাইরে এসে রোহিঙ্গা যুবক-যুবতীদের নিয়ে সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করা হয়।

‘এশিয়া প্যাসিফিক অব রিফিউজি ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যান রাইটস’ এর সহযোগিতায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারে গোয়েন্দা সংস্থা এনএসআই। যা উখিয়া থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে ওই স্থানে অভিযান চালিয়ে ৩২ জন রোহিঙ্গা, ২টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর, ৩২টি মোবাইল ও সংঠনের বিভিন্ন ডকুমেন্টস জব্দ করা করা হয়।

এনএসআই জানায়, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে যোগসাজশ রক্ষা করে ক্যাম্পের অভ্যন্তরে নিয়োজিত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম এবং তথ্য পাচারে এরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

এ বিষয়ে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!