সোমবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে এ রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা বলেন, এই ধরনের রায় মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসায় নিরুৎসাহিত করবে এবং আদালতে দ্রুত মামলার জট কমাবে।
.png)
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- টেকনাফ নয়া পাড়ার মোচনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল হামিদ হোসেন, একই এলাকার মো. হোসেন জোহার, মো. জোবায়ের, লাল মোহাম্মদ, মো. ইয়াছিন, টেকনাফ নাইটং পাড়ার বাসিন্দা বশির আহমেদ ও হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব লেদা পাড়ার বাসিন্দা মো. আলম।
জানা যায়, ২০২২ সালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন সেন্টমার্টিন ইউনিয়নের সেন্টমার্টিন দ্বীপের পূর্ব পাশে মিয়ানমারের জল সীমার ভেতর থেকে একটি মাছ ধরার ট্রলার বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে কোস্টগার্ড সেটি আটক করে। পরে তল্লাশি করলে এক লাখ দুই হাজার ইয়াবাসহ আসামিদের আটক করা হয়। এরপর টেকনাফ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে রোহিঙ্গাসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।