[ দেশজুড়ে ]
উখিয়ায় অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গা যুবক আটক
আটককৃত দুই রোহিঙ্গা
কক্সবাজারের উখিয়ার পালংখালী তাজিমার খোলায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও ৩ রাউন্ড গুলিসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএন পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে উখিয়ার পালংখালী তাজিমার খোলা ফ্রেন্ডশিপ লার্নিং সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে ৮-এপিবিএন পুলিশ। এ সময় ১৩নং ক্যাম্প ব্লক ই/৪ এর নুরুল হকের ছেলে আয়াত উল্লাহকে (২৩) একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি এবং একই ক্যাম্পের ব্লক ই/৩ এর মকবুল আহমেদের ছেলে মো. রফিককে (২৪) ২ রাউন্ড গুলিসহ আটক করা হয়। পরে তাদের তাজিমারখোলা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর।
.png)
তিনি জানান, আটককৃত দুই রোহিঙ্গা যুবককে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!