বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১২ এর সদর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে ঢাকা-রাজশাহী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্ট চলাকালে শুক্রবার ভোরে জেলার তাড়াশ থানাধীন মহাসড়কের চরহামকুড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজাকাচর গ্রামের আল আমিন (২২) ও বাঙ্গরাবাজার উপজেলার চাবিতলা গ্রামের এরশাদ ওরফে হৃদয় (২৭)।
.png)
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কাভার্ডভ্যানে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা বহন করা হচ্ছে। বহন করা কাভার্ডভ্যানে থেকে ২১৬ কেজি ও ২টি সিমকার্ড জব্দ করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করায় জানা যায়, তাদের বিরুদ্ধে দুটি করে মাদক মামলা আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানগ ব্যবস্থা নেয়া হবে। উদ্ধারকৃত মালামালসহ তাদেরকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।