ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিজয়নগরে ১০ হাজার ইয়াবাসহ একজন ধরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৭, ১৭ মে ২০২৪
বিজয়নগরে ১০ হাজার ইয়াবাসহ একজন ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার সকালে বিজয়নগর উপজেলার কালিসীমা এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. আনোয়ার মিয়া (৪০) জেলার বিজয়নগর উপজেলার কালিসীমা চুল্লাবাড়ী এলাকার বাসিন্দা।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিসীমা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কালিসীমা চুল্লাবাড়ী এলাকার আনোয়ার মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে ৯ হাজার ৮৯০ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!