নিহত সাজ্জাত হোসেন কামাল (৫৫) ওই গ্রামের ছালাম ফকিরের ছেলে। তিনি ধোবাউড়া উপজেলার গোয়াতলা রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এক সন্তানের জনক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান। তিনি বলেন, কয়েকদিন ধরে জমি নিয়ে সাজ্জাত হোসেনের সঙ্গে তার চাচা আবুল খায়ের এবং চাচাতো ভাই জাকারিয়া ও মহিবুল্লার বিরোধ চলছিল। শুক্রবার সকালে নিজ পুকুর থেকে সেচ পাম্পের সাহায্যে জমিতে পানি দেওয়ার সময় তার ভাতিজা ও ভাইয়ের স্ত্রী বাধা দেন। কথা কাটাকাটির একপর্যায়ে সাজ্জাত হোসেনের শরীরে আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার গলা টিপে ধরা হয়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ওসি বলেন, এ ঘটনায় সাজ্জাত হোসেনের বাবা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জাকারিয়া (৩৫) মহিবুল্লাহ (১৮) ও তাদের মাকে (৫০) গ্রেফতার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানিয়েছেন ওসি মাহবুবুর রহমান।