এর আগে, শনিবার রাত ২টা থেকে আড়াইটার দিকে নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের সূর্যনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বৃদ্ধা ফাতেমা খাতুন সূর্যনগর গ্রামের মৃত আমিনুল হকের স্ত্রী।
নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া জানান, বৃদ্ধা ফাতেমা খাতুন একাই ওই বসতঘরে বাস করতেন। শনিবার রাত ২টা থেকে আড়াইটার দিকে বসতঘরের কুপি বাতি থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। বসতঘরসহ আগুনে পুড়ে অঙ্গার হন ফাতেমা খাতুন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে অঙ্গার হয়ে যাওয়া ফাতেমার লাশ উদ্ধার করে। ফাতেমার অঙ্গার হওয়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
ওসি আরো জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।