ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বান্দরবানে পৌনে ৩ কোটি টাকার আফিমসহ নারী গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৮, ২১ মে ২০২৪
বান্দরবানে পৌনে ৩ কোটি টাকার আফিমসহ নারী গ্রেফতার
ছবি: সংগৃহীত

বান্দরবানে দুই কোটি ৭০ লাখ টাকার অফিমসহ মে প্রু চিং (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (২০ মে) বিকেলে র‌্যাব-১৫ এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, রোববার রাতে অভিযান চালিয়ে বান্দরবান পৌরসভার মধ্যমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মে প্রু চিং বান্দরবান পৌর এলাকার মধ্যমপাড়ার বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বান্দরবান সদর উপজেলার মধ্যমপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এক নারীকে আটক করা হয়। পরে নারীর সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে দুই কেজি ৭০০ গ্রাম আফিম জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৭০ লাখ টাকা।

আটককৃতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে জানায় র‌্যাব।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!