ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চায়ের দোকানে ঢুকে গেল তেলবাহী লরি, নিহত ২

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১০, ২২ মে ২০২৪
চায়ের দোকানে ঢুকে গেল তেলবাহী লরি, নিহত ২
ফাইল ফটো

পাবনার সুজানগর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি চায়ের দোকানে ঢুকে যায় তেলবাহী লরি। এতে দুজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা-সুজানগর-নাজিরগঞ্জ সড়কে সুজানগর থানা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মৃত আবু বক্করের ছেলে আব্দুল মান্নান ও পৌরসভার চর সুজানগর এলাকার লবাই খার ছেলে কামরুল ইসলাম।

Advertisement

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেলবাহী একটি লরি সুজানগর পৌর বাজার থেকে নাজিরগঞ্জের দিকে যাচ্ছিল। থানা গেটের সামনে লরিটি বাজারের সড়ক থেকে বাঁধের সড়কে ওঠার আগে নিয়ন্ত্রণ হারান চালক। এতে লরিটি রাস্তার পাশে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। সেখানে বসে থাকা দুজনকে চাপা দেয় লরিটি। এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নান ও কামরুল ইসলাম নামে দুজন নিহত হন। খবর পেয়ে লরির নিচ থেকে মরদেহ দুটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

সুজানগর থানার ওসি জালাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। জব্দ করা হয়েছে তেলবাহী লরি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!