[ দেশজুড়ে ]
এনএসআই’র ভুয়া অতিরিক্ত পরিচালক ধরা পড়ল পুলিশের হাতে
ছবি: ডেইলি বাংলাদেশ
সাইফুল করিম নামে এনএসআই’র এক ভুয়া অতিরিক্ত পরিচালককে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। বুধবার দুপুরে ফেনী জেনারেল হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্রও উদ্ধার করা হয়। আইডি নং ০২৩৬২৫। নিজের ব্লাডগ্রুপ (ও+), কার্ডটি ইস্যুর তারিখ ৬ জুলাই ২০২১। ওই পরিচয়পত্রে তার নাম লেখা হয় মেজর সাইফুল ইসলাম রাজ। পদবি ব্যবহার করেন এনএসআই’র অতিরিক্ত পরিচালক।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত এ প্রতারকের বাড়ি ফেনী সদর উপজেলার গোবিন্দপুর এলাকায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!