ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একসঙ্গে পুকুরে নামেন ৭ বন্ধু, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৯, ২২ মে ২০২৪
একসঙ্গে পুকুরে নামেন ৭ বন্ধু, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার
ফাইল ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে ডুবে শিথিল নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মুড়াপাড়া ডিগ্রি কলেজের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

মৃত শিথিল রাজধানী ঢাকার খিলক্ষেতের কুরাতলী এলাকার অহিদ মিয়ার ছেলে ও ঐ এলাকার আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রূপগঞ্জ থানার এসআই অলিউর রহমান জানান, রাজধানী ঢাকার খিলক্ষেত কুরাতলী এলাক থেকে বিশ্ববিদ্যালয়ের সাত বন্ধু মিলে মুড়াপাড়া ডিগ্রি কলেজের পুকুরে গোসল করতে আসেন। গোসলের একপর্যায়ে সাঁতার না জানায় শিথিল পুকুরের পানিতে তলিয়ে যান। পরে বন্ধুরা খোঁজাখুঁজি করতে থাকলে তাদের সঙ্গে স্থানীয়রাও খুঁজতে থাকেন। প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়। পরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো জানান, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে- ইচ্ছাকৃতভাবে ঘটনা ঘটানো হয়েছে কি-না।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!