ছাগলনাইয়া থানার ওসি মো. হাসান ইমাম জানান, বুধবার রাতে নিহত করিম উল্ল্যাহর বড় ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। লাশ উদ্ধারের পর থেকেই পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা হলেও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।
নিহত করিম উল্ল্যাহ ছাগলনাইয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঁশপাড়া গ্রামের জমাদার বাড়ির রাজা মিয়ার ছেলে এবং ছাগলনাইয়া বাজারের ব্যবসায়ী ছিলেন। বুধবার ভোরে ছাগলনাইয়া বাজারের পাশের একটি বাগানবাড়ি থেকে কালা মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। দুপুরে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে তার লাশ দাফন করা হয়।
.png)
পুলিশ জানায়, লাশ উদ্ধারের পরই পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য সন্দেহভাজন দুই নারীকে আটক করা হয়েছে। তাদের দুজনকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে।