ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় রেমালের হাত থেকে রক্ষা পেল না ছোট্ট পুষ্পও

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ২৭ মে ২০২৪
ঘূর্ণিঝড় রেমালের হাত থেকে রক্ষা পেল না ছোট্ট পুষ্পও
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘূর্ণিঝড় রিমালে ঘরচাপা পড়ে পুষ্প (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) বিকেলে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চাঙ্গিরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় ঘরে থাকা ঐ শিশুর নানি হোসনোয়ারা বেগমও আহত হয়েছেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হোসনোয়ারা বেগম ঐ এলাকার লুতা বেপারীর স্ত্রী।

নিহত পুষ্প উপজেলার চন্ডিপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।

Advertisement

স্থানীয়রা জানান, ঘটনার সময় ঝড়ে হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছিলো। হঠাৎ লুতা বেপারীর টিনশেড ঘর ভেঙে পড়ে। এতে তার স্ত্রী হোসনেয়ারা বেগম, নাতি পুষ্প চাপা পড়েন। পরে আশপাশের লোকজন পুষ্পকে মৃত অবস্থায় এবং হোসেনোয়ারাকে আহত অবস্থায় উদ্ধার করেন।

চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন বলেন, ঘটনাটি মর্মান্তিক। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। নিহত স্কুলছাত্রী তার নানার বাড়িতে থাকতো।

রামগঞ্জের ইউএনও শারমিন ইসলাম বলেন, ঘরচাপা পড়ে শিশু নিহতের ঘটনাটি জেনেছি। আহতের চিকিৎসা চলছে। পরিবারটিকে আর্থিক সহযোগিতা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!