ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোরবানির আগে ৬ গরু হারিয়ে নিঃস্ব রেজাউল

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ২৮ মে ২০২৪
কোরবানির আগে ৬ গরু হারিয়ে নিঃস্ব রেজাউল
ফাইল ছবি

নড়াইল সদরের পশ্চিম বালিয়াডাঙা গ্রামের কৃষক মো. রেজাউল শেখের ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের পশ্চিম বালিডাঙা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের লাল মোহাম্মদ শেখের ছেলে। 

ভুক্তভোগী রেজাউল শেখ জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়ি। মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে গরু নেই। গরু ছয়টির বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। বর্গা নিয়ে অনেক কষ্টে ছয়টি গরু পালন করেছিলেন। কিন্তু চোরের দল তার সব শেষ করে দিয়েছে। তিনি এখন নিঃস্ব হয়ে গেছেন। 

Advertisement

তিনি আরো জানান, মাঠে তার কোনো জমি নেই। পরের ক্ষেতে কামলার কাজ করে সংসার চালান। সঙ্গে নিজ সন্তানের মতো ছয়টি গরু পালন করছিলেন। কিন্তু এখন তার সব শেষ হয়ে গেছে। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। তিনি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। 

এ বিষয়ে নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাজেদুল ইসলাম বলেন, গরু চুরির বিষয়টি শুনেছি। আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: লোহাগড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!