ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দুই ঘণ্টায় পড়েছে ৩০ ভোট

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৯, ২৯ মে ২০২৪
দুই ঘণ্টায় পড়েছে ৩০ ভোট
ছবি: ডেইলি বাংলাদেশ

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও লক্ষ্মীপুর সদর উপজেলা বেশ কয়েকটি কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ভোটের মাঠে ভোটারদের উপস্থিতি অনেকটাই শূন্য।

অন্তত ৫টি কেন্দ্রে ঘুরে দেখা যায়, সব কেন্দ্রের একই অবস্থা। চররুহিতা ইউনিয়নের চররুহিতা ৩নং সরকারি প্রাথমিক কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নেই। 

চর মন্ডল আব্দুর রশিদ চৌধুরী উচ্চবিদ্যালয় কেন্দ্র সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৩০টি ভোট পড়েছে। যেখানে ভোটার সংখ্যা ১৭শ ৬৭টি।

এদিকে, একই অবস্থা বিরাজ করছে সদরের বিভিন্ন কেন্দ্রে।  

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে প্রিজাইডিং কর্মকর্তা মো. আলতু মিয়া।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!