ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুত্রবধূর হাত ধরে ভোটকেন্দ্রে ৯২ বছরের বৃদ্ধা শাশুড়ি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০২, ২৯ মে ২০২৪
পুত্রবধূর হাত ধরে ভোটকেন্দ্রে ৯২ বছরের বৃদ্ধা শাশুড়ি
পুত্রবধূর হাত ধরে ভোটকেন্দ্রে ৯২ বছরের বৃদ্ধা শাশুড়ি খুদেজা বেগম

‘এলাকার ছেলে নির্বাচন করতাছে, ভোট তো দিতেই হবে।’ এভাবেই মনের কথাগুলো প্রকাশ করছিলেন পুত্রবধূর হাত ধরে ভোট দিতে আসা ৯২ বছরের বৃদ্ধা শাশুড়ি খুদেজা বেগম।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে আশুগঞ্জ সার কারখানা কলেজ কেন্দ্রে পুত্রবধূ সালমা বেগমের হাত ধরে ভোট দিতে আসেন তিনি।

৯২ বছর বয়সী বৃদ্ধা খুদেজা বেগম আশুগঞ্জ উপজেলার চর-চারতলা এলাকার বাসিন্দা।

Advertisement

তিনি বলেন, বয়স হয়ছে তো, তাই ঠিক মতো চলাফেরা করতে পারি না। নিজ এলাকার ছেলে নির্বাচন করতেছে, তাই ছেলের বউকে সঙ্গে নিয়ে এসেছি ভোট দিতে।

পুত্রবধূ সালমা বেগম বলেন, আমার শাশুড়ি সব সময় সব নির্বাচনে ভোট দিয়ে থাকেন। বয়সের ভারে তিনি এখন ক্লান্ত হওয়ায় আমি তাকে ভোটকেন্দ্রে নিয়ে এসেছি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!