ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ দুইজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ৩১ মে ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ দুইজনের মৃত্যু
ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জ সদরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মে) পৃথক সময়ে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের রহমানের টোলা গ্রামের বুলবুলের ছেলে মাহি (৭) ও উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম এলাকার আব্দুর রহিম (৬০)।

জানা যায়, দুপুর ২টার দিকে বাড়িতে চার্জে থাকা অটোরিকশায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশু মাহি। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

এর আগে, দুপুর ১২টার সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম এলাকায় বৈদ্যুতিক তার টিনে লেগে বিদ্যুতায়িত হন আব্দুর রহিম। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মিন্টু রহমান ঘটনার দুটির সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!