মৃত তৌফিকুর মেহেরপুর জেলা শহরের নতুন পাড়ার মোজাম্মেল হকের ছেলে। সে মেহেরপুর বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয়রা জানান,তৌফিকুর সকালে স্কুল গিয়েছিল। এরপর সহপাঠীদের সঙ্গে স্থানীয় গড়পুকুরে সাঁতার কাটছিল সে। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। ঘটনাটি সহপাঠীরা স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা মেহেরপুর ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের একটি দল এসে পুকুর থেকে তৌফিকুরকে মৃত অবস্থায় উদ্ধার করে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ওসি।