ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মদ খেয়ে রাস্তায় মাতলামি, যুবলীগ নেতাসহ গ্রেফতার ৫

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২১, ২ জুন ২০২৪
মদ খেয়ে রাস্তায় মাতলামি, যুবলীগ নেতাসহ গ্রেফতার ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

রাস্তায় মদ্যপান অবস্থায় মাতলামি করার সময় শেরপুরের নালিতাবাড়ির ২ নম্বর নন্নী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদুল হাসানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালাপানি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। রোববার বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন নন্নী নিশ্চিন্তপুর এলাকার মোতালেব দুদুর ছেলে মাহমুদুল হাসান, বনকুড়া চৌরাস্তা এলাকার খাদেম আলীর ছেলে সফিকুল ইসলাম, নন্নী ডেকড়াপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে আলম মিয়া, নন্নী বাইগড় পাড়া এলাকার রাজ মাহমুদের ছেলে সফিকুল ইসলাম ও নন্নী ডেকড়াপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে রায়হান মিয়া।

অভিযানে নেতৃত্ব দেন শেরপুর জেলা ডিবি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল মালেক, এসআই আবুল কালাম আজাদ, এএসআই সোহরাব হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

ডিবি অফিস সূত্রে জানা যায়, মদ খেয়ে রাস্তায় মাতলামি করে জনশৃঙ্খলা ভঙ্গ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপরাধে ৫ জনকে আটক করা হয়। পরে তাদেরকে রোববার বিকেলে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি আবুল কালাম আজাদ। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!