বুধবার রাতে উপজেলার কোদালিয়া পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বুধবার তাদেরকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন এক গৃহবধূ।
.png)
গ্রেফতাকৃতরা হলেন উপজেলার কোদালিয়া পূর্বপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে হাবিব মিয়া ও কিশোরগঞ্জ সদর উপজেলার কালটিয়া গ্রামের আবদুল লতিফের ছেলে জজ মিয়া।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৪ জুন) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার এক গৃহবধূ তার খালাতো ভাইয়ের কাছ থেকে কর্জ টাকা ফেরত নেয়ার জন্য পাকুন্দিয়া পৌরসদর বাজারে আসেন। সন্ধ্যায় একটি অটোরিকশা করে বাড়ি ফেরার পথে কৌশলে অটোরিকশার চালক ও চালকের পরিচিত অপর একযাত্রী কৌশলে রাস্তার পাশে নিয়ে জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করেন।
পাকুন্দিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু বলেন, ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।