বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে ট্রলিচালক রুবেল মিয়া (৩৬) ও হেলপার বাতকুচি গ্রামের কিতাব আলীর ছেলে আলমগীর হোসেন (২৬)।
.png)
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী খরস্রোতা চেল্লাখালীটি চলতি বাংলা সনে ইজারা প্রদান করা হয়নি। ওই নদীর বুরুঙ্গা পোড়াবাড়ী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল এলাকার কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
এ সময় ট্রলিভর্তি বালুসহ ট্রলিচালক রুবেল মিয়া ও হেলপার আলমগীর হোসেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ প্রদান করা হয়। পরে রাতেই তাদের শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে ওসি মনিরুল আলম ভুইয়া নিশ্চিত করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, পরিবেশ রক্ষায় ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।