ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

পুলিশের চোখ নষ্ট: এক হিজরা রিমান্ডে, কারাগারে ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৬, ৩ জুন ২০২৪
পুলিশের চোখ নষ্ট: এক হিজরা রিমান্ডে, কারাগারে ৩
সংগৃহীত ছবি

রাজধানীর পরীবাগে হিজড়াদের (তৃতীয় লিঙ্গ) হামলায় মো. মোজাহিদ নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) চোখ নষ্টের মামলায় সাথী ওরফে পাভেল নামে এক হিজড়ার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর তিন আসামি তানিয়া, তন্নী ওরফে তিথী ও কেয়া নামে অপর তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। 

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত এ আদেশ দেন।

এর আগে, রমনা মডেল থানা পুলিশ তানিয়া, তন্নী ওরফে তিথী ও কেয়াকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। সাথীর পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!