সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত জানান, খাগড়াছড়ি-সাজেক সড়কের বিভিন্ন জায়গায় অবরোধকারীরা গাছ ফেলে রাখার কারণে শনিবার সকাল থেকে সাজেকগামী যান চলাচল বন্ধ ছিল। আইনশৃঙ্খলা বাহিনী রাস্তা পরিষ্কার করার পর দুপুরের কিছু পরে সাজেক থেকে স্কট ছেড়ে গিয়েছে। এতে সাজেকে অবস্থানরত পর্যটকরা নিরাপদে খাগড়াছড়ি চলে গেছেন।
প্রসঙ্গত, শুক্রবার (৭ জুন) মাচালং নিবার্চন পরিচালনা কমিটি নামে একটি সংগঠনের ব্যানারে ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ নিবার্চনের দাবিতে শনিবার (৮ জুন) বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয় ইউপিডিএফ। শনিবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শিরীন আক্তার নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করলে অবরোধ প্রত্যাহার করে সংগঠনটি।
.png)