ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে পিটিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৪, ১১ জুন ২০২৪
রোহিঙ্গা ক্যাম্পে যুবককে পিটিয়ে হত্যা
ফাইল ফটো

কক্সবাজারের উখিয়া আশ্রয় ক্যাম্পে সৈয়দ আমিন (৩৫) নামের রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশের ধারণা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের অপর সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

মঙ্গলবার (১১ জুন) দুপুর আড়াইটায় উখিয়ার ৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

Advertisement

নিহত যুবক সৈয়দ আমিন (৩৫) ওই ক্যাম্পের এ/৪ ব্লকের আহমেদের ছেলে।

ওসি শামীম হোসেন জানান, দুপুরে ওই ক্যাম্পে সৈয়দ আমিনকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। আহত যুবককে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের অপর সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে, গতকাল সোমবার (১০ জুন) একই ক্যাম্পে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!