ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সারাদেশে রোহিঙ্গা ভোটার কতজন, জানতে চান হাইকোর্ট

আদালত প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৭, ১১ জুন ২০২৪
সারাদেশে রোহিঙ্গা ভোটার কতজন, জানতে চান হাইকোর্ট
ফাইল ফটো

সারাদেশে কতজন রোহিঙ্গা ভোটার হয়েছেন, তার তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার এ বিষয়ে একটি সম্পূরক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেয়।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

Advertisement

আইনজীবী ছিদ্দিক উল্লাহ জানান, কক্সবাজার জেলায় কতজন রোহিঙ্গা নাগরিকত্ব পেয়ে ভোটার হয়েছেন তার তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে গত ২৩ এপ্রিল রিট আবেদন করেন তারা। কিন্তু শুধু কক্সবাজারে নয়, সারাদেশেই রোহিঙ্গারা ছড়িয়ে পড়েছে। তাই সারাদেশে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তদন্ত করে তার তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে গত সোমবার আমরা একটি সম্পূরক আবেদন করেছি।

এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিব, কক্সবাজার জেলা প্রশাসকসহ অন্য বিবাদীদের আগামী ৮ আগস্টের মধ্যে সারাদেশে ভোটার হওয়া রোহিঙ্গার তালিকা দাখিলের নির্দেশ দেন আদালত।

আইনজীবী আরো জানান, দেশের বিভিন্ন আদালতে এ সংক্রান্ত অন্তত ১৮টি মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: রোহিঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!