ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খালে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৬, ১২ জুন ২০২৪
খালে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে খালে নেমে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে বাকলিয়া থানার রাজাখালি খালের ১৪ নম্বর গলি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ১৪ নম্বর গলির মুখে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বাকলিয়া থানার এসআই মোহাম্মদ নোমান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তবে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, মঙ্গলবার (১১ জুন) দুপুরে খালে ককশিট নিয়ে খেলা করার সময় ডুবে যায় দুই শিশু। এরপর রাত সাড়ে ৮টা পর্যন্ত ডুবুরি দলকে সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। কিন্তু মরদেহের সন্ধান মেলেনি।

এদিকে, দুই শিশু নিখোঁজের কথা বলা হলেও এক শিশুই নিখোঁজ ছিল বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!