ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ১০ ফুটের মৃত ডলফিন 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫২, ১৪ জুন ২০২৪
কুয়াকাটা সৈকতে ভেসে এলো ১০ ফুটের মৃত ডলফিন 
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এলো বিপন্ন বোটলনোজ প্রজাতির ১০ ফুট লম্বা মৃত ডলফিন। 

শুক্রবার সকাল ১০টার দিকে জোয়ারে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ডলফিনটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর দেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি ও বন বিভাগের সদস্যদের। তবে ডলফিনটির পুরো শরীরের চামড়া উঠে গেছে এবং বিভিন্ন অংশে ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে। 

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে আসার পর স্থানীয় লোকজন এটিকে দেখতে পান। পরে জানালে আমরা কয়েকজন ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি ডলফিনটি মূলত বোটলনোজ প্রজাতির। কুয়াকাটায় সচরাচর এ প্রজাতির ডলফিন তেমন একটা দেখতে পাওয়া যায় না। তবে এটি কি কারণে মারা গেছে তা এখনো স্পষ্ট নয়।

Advertisement

বন বিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মৃত একটি ডলফিন সৈকতে ভেসে আসার খবর পেয়ে আমাদের লোক পাঠানো হয়েছে। জোয়ারের পানির চাপ কমলেই এটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হবে। 

আন্তর্জাতিক গবেষণা-প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ অ্যাকটিভিটির পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সমুদ্রের পরিবেশ নষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো এভাবে মারা যাচ্ছে। আজকে ভেসে আসা ডলফিনটি বিশ্বজুড়ে বিপন্ন হয়ে পড়া বোটলনোজ প্রজাতির। সমুদ্রের এসব প্রাণী রক্ষায় জেলেসহ সবাইকে সচেতন হওয়ার জন্য তিনি আহ্বান জানান।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!