[ দেশজুড়ে ]
চট্টগ্রামের ৬০ গ্রামে ঈদ কাল
ফাইল ফটো
সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল রোববার ঈদুল আজহা উদযাপন করবেন দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়াসহ অন্তত ৬০ গ্রামের মানুষ। ঈদের জামাত পরিচালনা করবেন চন্দনাইশ জাঁহাগিরিয়া দরবারের পীর শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আলী।
জানা যায়, ওই ৬০ গ্রামের মানুষ সাতকানিয়ার মির্জাখীল দরবার ও চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবারের অনুসারী। ২০০ বছর আগে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করার নিয়ম প্রবর্তন করেন সুফি সাধক মাওলানা মোখলেসুর রহমান। সেই থেকে এ নিয়ম মেনে আসছেন তার ভক্ত ও অনুসারীরা।
পীর শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আলী বলেন, আমরা হানাফি মাজহাবের অনুসারী হিসেবে সৌদি আরবের মক্কা ও মদিনা শরিফ তথা আরব বিশ্বে চাঁদ দেখার সঙ্গে মিল রেখে সুফি সাধক মোখলেসুর রহমানের দেখানো পথ অনুসরণ করে রোজা ও দুই ঈদের নামাজ আদায় করে আসছি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!