ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদের দিন সকালে কোরবানির গরু আনতে গিয়ে লাশ হলো দোহা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩১, ১৭ জুন ২০২৪
ঈদের দিন সকালে কোরবানির গরু আনতে গিয়ে লাশ হলো দোহা
নিহত আহোনা আবিদ দোহা

বগুড়ার আদমদীঘি উপজেলায় কোরবানির গরু আনতে গিয়ে ভটভটি উল্টে আহোনা আবিদ দোহা নামে এক কিশোর নিহত হয়েছেন। 

সোমবার সকাল ৬টার দিকে উপজেলার বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আহনাফ আবিদ দোহা আদমদীঘি উপজেলার তেঁতুলিয়া গ্রামের সাইদুজ্জামান তোতার ছেলে ও আদমদীঘি প্রেস ক্লাবের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের নাতি। তিনি নওগাঁ কেডি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শালগ্রামের একটি খামার থেকে কোরবানির গরু কিনে ওই খামারেই রাখেন হাফিজার রহমান। সোমবার সকালে ভটভটি নিয়ে কোরবানি গরু আনতে যান তারা। এ সময় ফেরার পথে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাবলাতলা নামকস্থানে এলে ভটভটি উল্টে গিয়ে গুরুতর আহত হন দোহা। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!