সোমবার (১৭ জুন) দুপুর ১টার দিকে কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সমুদ্রসৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি স্থানে ১২ থেকে ১৫ বছর বয়সী ৭ কিশোর সমুদ্রে গোসল করতে নামে। তাদের মধ্য থেকে মোহাম্মদ তারেক নামের একজন নিখোঁজ রয়েছে। তাদের সবার বাড়ি ঈদগাঁও উপজেলায়।
.png)
নিখোঁজ কিশোরকে উদ্ধার করতে সৈকতে দায়িত্বরত বিচকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।