ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদের রাতে ঘরে ঢুকে কোরবানির মহিষের তাণ্ডব, অতঃপর...

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৭, ১৮ জুন ২০২৪
ঈদের রাতে ঘরে ঢুকে কোরবানির মহিষের তাণ্ডব, অতঃপর...
ছবি: সংগৃহীত

ঈদের রাতে চট্টগ্রামের ফটিকছড়িতে মহিষের তাণ্ডবে মো. মীর আহমেদ নামে বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

সোমবার (১৭ জুন) রাত ৮টার দিকে সমিতির হাট ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তপুর গ্রামে আজিম মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মো. মীর আহমেদ ওই এলাকার মৃত হামিদ আলীর ছেলে।

সমিতির হাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম বলেন, মহিষটি হঠাৎ আজিম মুন্সির বাড়ির জরাজীর্ণ ঘরের পেছনের দরজা দিয়ে ঢুকে যায়। এ সময় ঘরে থাকা বৃদ্ধ মীর আহমেদকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Advertisement

তিনি জানান, কোরবানির মহিষটি রাউজান বা হাটহাজারী থেকে পালিয়ে এসেছে বলে শুনেছি৷ আমরা এটির মালিককে পাইনি। বিভিন্ন এলাকা ঘুরে আজিম মুন্সির বাড়িতে এসে এ ঘটনা ঘটায়। এরপর একটি হিন্দু বাড়িতে ঢুকে পড়ে। স্থানীয়রা মহিষটি ধরে জবাই করেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!