ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গভীর রাতে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১১:০৪, ১৯ জুন ২০২৪
গভীর রাতে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা
ফাইল ফটো

কক্সবাজারের রামুর ঈদগড়ে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ জুন) রাত ৩টার দিকে ঈদগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উপরের খিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঈদগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উপরের খিল এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে রুবি আক্তার ও তার স্বামী নুর মোহাম্মদ। নুর মোহাম্মদ চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার পরিদর্শক (তদন্ত) ইমন কুমার দে।

Advertisement

ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টো বলেন, ভোরে এক দম্পতিকে হত্যা করা হয়েছে বলে জেনেছি। আমি কক্সবাজারে অবস্থান করায় এর বেশি কিছু বলতে পারছি না। মেয়ের পরিবারের সঙ্গে ভিন্ন ওয়ার্ডের কয়েক লোকের দ্বন্দ্ব ছিল বলে জানতাম। কিন্তু রাতে একই কক্ষে একসঙ্গে দুজনকে হত্যার মতো এমন কার সঙ্গে শত্রুতা তা বুঝে আসছে না।

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। ধারণা করা হচ্ছে রাত ২-৩টার দিকে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার ক্লু বের করার চেষ্টা চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!