ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অসুস্থ ছাগল জবাই, মাংস বিক্রি করতে গিয়ে ধরা

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ২০ জুন ২০২৪
অসুস্থ ছাগল জবাই, মাংস বিক্রি করতে গিয়ে ধরা
ছবি: সংগৃহীত

অসুস্থ ছাগল জবাই করে মাংস বিক্রির অপরাধে কষাই মমিনুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এ ঘটনা ঘটে। কসাই মমিনুল ইসলাম উপজেলার পৌরসভা এলাকার উত্তর সুজাপুর গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

ইউএনও মীর মো. আল কামাহ্ তমাল জানান, মাংস বিক্রেতা মমিনুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে জবাই করা ছাগলটি পুঁতে ফেলা হয়েছে।

Advertisement

স্যানিটারি ইন্সপেক্টর জগদীশ চন্দ্র মহন্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর মাংস বাজারে অসুস্থ ছাগলের মাংস বিক্রির খবর পেয়ে ইউএনওকে জানানো হয়। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে নিয়ে অভিযান পরিচালনা করেন ইউএনও।

তিনি আরো বলেন, ছাগলের মাংস ও হৃদপিণ্ড পরীক্ষা করে এটি খাবার অনুপযোগী ও রোগাক্রান্ত ছিল বলে জানান প্রাণিসম্পদ উপ-সহকারী কর্মকর্তা মোস্তাফিজার রহমান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!