ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৮, ২৩ জুন ২০২৪
সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন
ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্ষ্যং সীমান্তে মাইন বিস্ফোরণে আনোয়ার নামে এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (২২ জুন) সন্ধ্যার দিকে হোয়াইক্ষ্যংয়ের লম্বাবিল এলাকায় মিয়ানমারের সীমান্তের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত আনোয়ার ১০নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আনোয়ার জানান, নাফ নদীতে মাছ শিকারে গিয়েছিলেন। সেখান থেকে মিয়ানমারের ভেতরে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু সীমান্তের পিলারে পা দিতেই বিকট শব্দ হয়। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে জ্ঞান ফিরলে দেখেন তার বাম পা নেই।

Advertisement

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডা. আশিকুর রহমান বলেন, মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকটির বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা তাকে চিকিৎসা দিচ্ছি। এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নন তিনি।

টেকনাফ হোয়াইক্ষং ফাঁড়ির উপ-পরিদর্শক শাহাদৎ সিরাজী বলেন, আমিও বিষয়টি মানুষের মাধ্যমে শুনেছি। কিন্তু সঠিক তথ্যটি পাচ্ছি না। বিজিবির সঙ্গেও যোগাযোগ করেছি কিন্তু তারাও কিছু জানে না।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!