[ দেশজুড়ে ]
রাসেল ভাইপারের বাচ্চা ধরে বন বিভাগে সোপর্দ
উদ্ধারকৃত রাসেল ভাইপারের বাচ্চা। ছবি: সংগৃহীত
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নের গোলডাঙ্গী থেকে একটি রাসেল ভাইপার সাপ ধরে সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (২২ জুন) দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূর্ব গঙ্গাবর্দী এলাকায় অবস্থিত সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান।
তিনি জানান, শাজাহান বিশ্বাস (৫২) নামে এক ব্যক্তি শনিবার বিকেলে সাপটি দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় সেটি ধরে একটি প্লাস্টিকের কন্টেইনারে ভরে ফেলেন। রোববার দুপুরে সেটি বন বিভাগের কাছে জমা দেন তিনি।
.png)
শাহজাহান বিশ্বাস পূর্ব রামকান্তপুরের স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মৃত নুরুদ্দিন বিশ্বাস।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!