ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সারদায় ১৬ রাসেল ভাইপার, অতঃপর...

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৫, ২৪ জুন ২০২৪
সারদায় ১৬ রাসেল ভাইপার, অতঃপর...
রাসেল ভাইপারের বাচ্চা। ছবি: সংগৃহীত

রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি সংলগ্ন পদ্মাপাড়ে বাচ্চাসহ ১৬টি রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপকে পিটিয়ে মারল স্থানীয়রা।

রোববার সকাল থেকে দুই দফায় সাপগুলোকে হত্যা করে স্থানীয়রা। এ দিকে ওই সাপের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে এক থেকে দেড় ফুট লম্বা আটটি সাপের বাচ্চা দেখা যায়।

রাজশাহী বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, কয়েক সপ্তাহের মধ্যে রাজশাহীতে কোথাও সাপ হত্যা বা উদ্ধারের বিষয়টি জানা নেই। তবে যে ছবিটি ছড়িয়ে পড়েছে সেগুলো রাসেল ভাইপার সাপ। আর সাপগুলো যদি হত্যা করা হয়ে থাকে তা অন্যায় হয়েছে। মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার অনুরোধ জানান তিনি।

Advertisement

বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল মো. মাসুদূর রহমান ভূঁইয়া বলেন, প্রায় ১৬টি রাসেল ভাইপার হত্যা করা হয়েছে এটা সারদা পুলিশ একাডেমির পাশে। পুলিশ একাডেমির ভেতরে এমন কোনো ঘটনা ঘটেনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!