ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পুলিশের ভয়ে ঘরের ভেতরই গাঁজা শুকাচ্ছিলেন সোহরাব...

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৪, ২৬ জুন ২০২৪
পুলিশের ভয়ে ঘরের ভেতরই গাঁজা শুকাচ্ছিলেন সোহরাব...
ছবি: ডেইলি বাংলাদেশ

আশপাশের মানুষ দেখে ফেলবে। এছাড়া আছে পুলিশের ভয়ও। এ কারণে নিজ ঘরের ভেতরেই গাঁজা শুকাচ্ছিলেন সোহরাব হোসেন। তবু হলো না শেষ রক্ষা। ২০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের উত্তর চকবস্তা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত মো. সোহরাব হোসেন ঐ গ্রামের মো. লোকমান হোসেনের ছেলে।

কসবা থানার ওসি মো. রাজু আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কায়েমপুর ইউনিয়নের চকবস্তা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় টিনের ঘর থেকে ২০ কেজি গাঁজাসহ সোহরাব হোসেনকে গ্রেফতার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি রাজু আহম্মেদ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!