ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুৎস্পৃষ্ট পুত্রবধূকে বাঁচাতে গেলেন শ্বশুর, ঘটলো হৃদয়বিদারক ঘটনা

নাটোর প্রতিনিধি 
প্রকাশিত: ১২:৪৪, ২৬ জুন ২০২৪
বিদ্যুৎস্পৃষ্ট পুত্রবধূকে বাঁচাতে গেলেন শ্বশুর, ঘটলো হৃদয়বিদারক ঘটনা
নিহতের বাড়িতে স্বজন-স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- সিংড়ায় উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রামের এলাকার মৃত আফেজ উদ্দিন ফকিরের ছেলে আক্কাস আলী এবং তার পুত্রবধূ লাকি বেগম একই গ্রামের মোয়াজ্জেম ফকিরের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি মো. আবুল কালাম।

Advertisement

স্থানীয়রিা জানান, ছোট চৌগ্রামের মৎস্য চাষি হামিদুল ইসলাম তার বাড়ি থেকে রাস্তার ওপর দিয়ে অবৈধভাবে অ্যালুমিনিয়ামের খোলা তার টেনে পুকুরে সংযোগ দেন। সকালে গৃহবধূ লাকি বেগম সেই রাস্তার গরুর গোবর তুলতে যান। এ সময় বৈদ্যুতিক লাইনের তারটি সরিয়ে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনাটি দেখে দেখতে পেয়ে পুত্রবধূকে বাঁচাতে বাঁশ দিয়ে বিদ্যুতের তারটি সরিয়ে দিতে যান লাকি বেগমের শ্বশুর আক্কাস আলী। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ঘটনাস্থলেই মারা যান শ্বশুর ও পুত্রবধূ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ।

ওসি মো. আবুল কালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!