এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেকার গোলক প্রতিনিয়ত নেশার টাকা জোগাড় করতে না পেরে মা-বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করেন। বুধবার সকাল ১০টার দিকে তিনি নেশা করার জন্য বাবা-মায়ের কাছে টাকা চান। তারা টাকা না দেওয়ায় গোলক মোটরসাইকেল ভাঙচুর ও তার মা-বাবাকে মারধর করেন। একপর্যায়ে রান্নাঘরে আগুন ধরিয়ে পালিয়ে যান। এ সময় আগুন বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আফছার উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
.png)
গোলক বিশ্বাসের বাবা গৌরাঙ্গ বিশ্বাস বলেন, ‘বিষয়টি আমি নড়াইল সদর পুলিশকে জানিয়েছি।’
নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ওই বখাটে যুবক এখন পলাতক। তাকে ধরতে পুলিশ কাজ করছে।