ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধাওয়া খেয়ে ট্রাকসহ ৭ গরু রেখে পালাল চোর

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৬, ২৭ জুন ২০২৪
ধাওয়া খেয়ে ট্রাকসহ ৭ গরু রেখে পালাল চোর
ট্রাক ও গরু রেখে পালিয়ে গেছে চোরের দল। ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহে জনতার ধাওয়া খেয়ে ট্রাকে পা বাঁধা অবস্থায় সাতটি গরু রেখে পালিয়ে গেছে চোরের দল। 

বুধবার (২৬ জুন) সকালে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মালঞ্চ এলাকায় ট্রাকে গরু রেখে পালিয়ে যায় তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলা শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার এলাকার তিনটি বাড়ি থেকে সাতটি গরু চুরি যায়। চোরেরা ট্রাকে চুরি করতে এসেছিল। মেলান্দহ উপজেলার দেওয়ানগঞ্জ–জামালপুর মহাসড়ক দিয়ে জামালপুর শহরের দিকে ট্রাকটি যাচ্ছিল। চুরি যাওয়া একটি গরুর মালিক টের পেয়ে মোটরসাইকেল নিয়ে ট্রাকটির পিছু নেন। একপর্যায়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ট্রাকটি। মোটরসাইকেলটি নিচে পড়ে ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে গেলে চোরের দল সব রেখে পালিয়ে যায়। 

Advertisement

গরু মালিক শাহজালাল বলেন, রাত ২টার পরে আমার চারটি গরু চুরি করে নিয়ে যায় তারা। আমি ভোরে বুঝতে পেরেছি, যে আমার গরু চুরি গেছে। এরমধ্যে আমার একটা গরু মারা গেছে। 

অপর গরু মালিক সাইফুল ইসলাম বলেন, আমার দুটি গরু। আমি সকালে বুঝেছি গরু চুরি গিয়েছে। সকালে ফেসবুকে দেখতে পাই ট্রাকে গরুর রেখে চোর পালিয়ে গেছে। পরে এসে দেখি এখানে আমার দুই গরু। 

মেলান্দহ থানার ওসি রাজু আহমেদ বলেন, ট্রাকের ভেতরে গরু রেখে পালিয়ে গিয়েছে চোরেরা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!